Indian Treatment Help Center logo
Indian Treatment Help CenterYour Health Our Responsibility
ITHC PATIENT SUPPORT

স্বাস্থ্য সাথী (শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য)

স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প — কার্ড থাকলে চিকিৎসা নিয়ে আর চিন্তা নয়। স্বাস্থ্য সাথী কার্ড থাকলে চিকিৎসা আগে, বিলই নেই!

স্বাস্থ্য সাথী কার্ডে আপনি পাচ্ছেন—

  • হার্টের জটিল সার্জারি সম্পূর্ণ ফ্রি — হঠাৎ হার্ট অ্যাটাক হলেও।
  • ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা একদম বিনামূল্যে।
  • Woodlands-সহ নামী বেসরকারি হাসপাতালে ক্যাশলেস পরিষেবা — হাসপাতালে আগে টাকা দিতে হয় না।
  • পুরো পরিবারের জন্য একই কার্ডে সুরক্ষা।

দয়া করে মনে রাখবেন: এই সুবিধাগুলো শুধুমাত্র পশ্চিমবঙ্গের নিবন্ধিত কার্ডধারীদের জন্য, প্রকল্পের নিয়ম, যোগ্যতা যাচাই ও হাসপাতালের অনুমোদন সাপেক্ষে। সব হাসপাতাল ও সব চিকিৎসা এই প্রকল্পের আওতায় পড়ে না।

কার জন্য?

শুধুমাত্র পশ্চিমবঙ্গের নিবন্ধিত কার্ডধারী নাগরিকদের জন্য। বাংলাদেশ থেকে আসা রোগীরা এই প্রকল্পের আওতায় পড়েন না এবং এই প্রকল্পে আবেদন করতে পারেন না।

বাংলাদেশের রোগীদের জন্য ITHC কী সহায়তা করে

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সমন্বয়, হাসপাতালে ভর্তি, ফ্রি ভিসা আমন্ত্রণপত্র (VIL), ভ্রমণ ও থাকার ব্যবস্থা। চিকিৎসার বিল রোগী বা তাঁর ইন্স্যুরার বহন করেন — ITHC বিনামূল্যে চিকিৎসা বা সরকারি প্রকল্পের সুবিধা দেয় না। বাংলাদেশি ক্যান্সার রোগীদের জন্য ITHC-র মাধ্যমে নির্বাচিত সেবায় সর্বোচ্চ ১৫% ছাড় — প্রযোজ্য সেবা ও শর্ত জানতে যোগাযোগ করুন।

যোগাযোগ করুন

বিস্তারিত জানতে কল বা WhatsApp করুন +91 80179 92575 — অথবা ইমেইল করুন info@indiantreatmenthelpcenter.com। ঠিকানা: 41A, Ho Chi Minh Sarani, Barisha, Kolkata – 700008, West Bengal, India।

YOUR QUESTIONS, ANSWERED

সাধারণ প্রশ্ন ও উত্তর

সাধারণ

সবাই কি যোগ্য?

না। স্কিমের নিয়ম, রোগীর যোগ্যতা ও হাসপাতালের অনুমোদন নিশ্চিত করতে হবে।

নির্ধারিত পরীক্ষা কি বাধ্যতামূলক?

হ্যাঁ। চিকিৎসকের দেওয়া পরীক্ষা করে রিপোর্ট সংগ্রহ ও প্রযোজ্য প্রক্রিয়ায় জমা দিতে হবে।

কী কী কভার হতে পারে?

অনুমোদন ও যোগ্যতা অনুযায়ী চিকিৎসক, অপারেশন, বেড ও রোগীর খাবারের খরচ অন্তর্ভুক্ত হতে পারে।

WhatsApp ↗